Uncategorized

ধামরাইয়ে আরো একজন করোনায় আক্রান্ত

ঢাকার ধামরাই উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো একজন শনাক্ত হয়েছেন। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলা বেলিশ্বর এক ব্যক্তি আক্রান্ত হন। তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে প্রেরণ করা হয়। তার পজেটিভ পাওয়া যায়।
এ পর্যন্ত ধামরাইয়ে ৩৯৯ করোনা ভাইরাসের জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ধামরাইয়ে এনিয়ে মোট ৯ জনের করোনা আক্রান্ত পাওয়া গেল। ৯ জনের মধ্যে তিন জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা আক্রান্ত রোগীকে বাড়ী আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক জানান, আক্রান্ত রোগীর এলাকা লকডাউন দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button