slider

ধামইরহাট বাজার বণিক সমিতির বার্ষিক সভা

আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহি ব্যবসায়ী সংগঠন ‘ধামইরহাট বাজার বণিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ সকাল ৯ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে ৪ শতাধিক ব্যবসায়ী নিয়ে সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করেন ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মো. সামসুজ্জোহা হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক সভাপতি আব্দুল হাকিম, উপদেষ্টা কামরুজ্জামান, জিল্লুর রহমান, ব্রজনাথ সাহা, কাউন্সিলর আলতাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সামু সাহা, সংগঠন নেতা আব্দুর রউফ, আবুল বয়ান, মো. বাবলু, রুহুল আমিন, বিদ্যুৎ হোসেন, আবু সাইদ পলাশ, দুলাল, দেওয়ান জাহিদ, ইউনিট প্রধান মমিনুল হোসেন সজল, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম বাবু, আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় র‌্যাফেল ড্র শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button