slider

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর সকাল ৯ টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদন শেষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ধামইরহাট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button