slider

ধামইরহাটে পাওয়ার ট্রলির চাপায় বৃদ্ধ নিহত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পাওয়ার ট্রলির চাপায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে শল্পী বাজার নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববতী রুপনারায়ণপুর গ্রামের ও জাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মামুনুর রশীদ এর পিতা মোঃ জিল্লুর রহমান (৬৬) ।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত জিল্লুর রহমান তার ছেলের বাড়িতে দুপুরে খাবারের উদ্দেশ্যে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছিল। পথে এক বেপরোয়া পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দিলে চাকার তলে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ঘটনাটি ঘটার পর থেকে ঘাতক চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে পাওয়ার ট্রলি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার কে আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button