slider

ধামইরহাটে আইডিয়াল সিটিজেন মাদরাসা প্রতিষ্ঠার সভা

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আইডিয়াল সিটিজেন মাদরাসা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালনা পর্ষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর দুপুর ২ টায় ধামইরহাট থানার সামনে নূরানী শপিং কমপ্লেক্সে আগামী ২০২৩ সালে চালু হতে যাওয়া আইডিয়াল সিটিজেন মাদরাসা’র চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সেক্রেটারী মো. মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, সায়েদ আলী, পরিচালক আবু তাহের, রেজুয়ান হোসেন, ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির দপ্তর সম্পাদক ইলিয়াস হোসাইন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, কাউন্সিলর আমজাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপ্ন, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০২৩ সালের ১লা জানুয়ারীতে ইসলাম ও দ্বীন শিক্ষার জন্য সরকারি কারিকুলাম অন্তর্ভূক্ত করে মান সম্মত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে। সভা শেষে কিসমতিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button