Uncategorized

ধান ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ হারুন (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নে মৃত আবদুল মালেকের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছয়ানী ইউনিয়নে ৪নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বিকেলে দোয়ালিয়া গ্রামের বল বাড়ির পাশে ধান ক্ষেতে হারুনের মরদেহ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিষ্টি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনদের অভিযোগ, ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে হারুনের মৃত্যু হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,পুলিশ তদন্ত করে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button