রাজনীতিশিরোনাম

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ৮ দল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধিত আটটি রাজনৈতিক দল।
আজ রোববার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার আবদুল বারী ও বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাইরুল কবির খান।
চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক আটটি দল ও তাদের নিবন্ধন নম্বর জানিয়েছেন। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, নিবন্ধন নম্বর-৭), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি, নম্বর-১), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি, নম্বর-১৮), খেলাফত মজলিস (নম্বর-৩৮), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, নম্বর-৩৬), বাংলাদেশ কল্যাণ পার্টি (নম্বর-৩১), বাংলাদেশ মুসলিম লীগ (নম্বর-৪০) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নম্বর-২৩)।
চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে জানানো হবে বলেও চিঠিতে জানান বিএনপির মহাসচিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button