অপরাধশিরোনাম

ধানমণ্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা

রাজধানী ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় শিল্পপতির ফ্ল্যাটে দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল ৪টার পর ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এ অবস্থিত ভবনে এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৭টা ৪৫ মিনিটে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন বাড়ির গৃহকর্ত্রী ও অন্যজন বাসার গৃহপরিচারিকা। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক।
তিনি বলেন, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকাল ৪টার পর দুর্বৃত্তরা ওই নিহত দুই নারী চাকু দিয়ে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button