বিনোদন

ধর্ষণের অভিযোগে ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’র ২০১৫ সালের চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী।
গত রবিবার রাতেই পশ্চিম বাংলার বাঁকুড়ার বাসিন্দা সৌম্য চক্রবর্তীকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। এরপর সোমবার সৌম্যকে শিয়ালদহ আদালতে তোলা হলে আদালত তাঁকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, সৌম্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন রবীন্দ্রভারতীর এক ছাত্রী। ওই তরুণীর অভিযোগ সৌম্য তাঁকে নিজের বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করেছেন।
ঘটনার পরে ওই ছাত্রী কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতেই সৌম্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে সঙ্গীতজগতে উঠে আসেন সৌম্য চক্রবর্তী। তাঁর প্রতিভার কারণে খুব অল্প সময়ের মধ্যে সারেগামাপা প্রতিযোগিতার মঞ্চে বিচারকদের প্রিয়পাত্র হয়ে ওঠেন তিনি। ওপার বাংলার সারেগামাপা মঞ্চে জয়লাভের পরে ২০১৮ তে ইন্ডিয়ান আইডলে অংশ নিয়েও সুনাম কুড়িয়েছিলেন সৌম্য।
প্রসঙ্গত, ২০১৫ সালে সারেগামাপা-চ্যম্পিয়ন হওয়ার পরপরই প্রেমিকা রূপসাকে বিয়ে করেন সৌম্য। সৌম্য ও রূপসা দুজনেই কলকাতাতেই থাকতেন। তাঁদের একটি দু’বছরের মেয়েও আছে। তবে কিছুদিন আগে সৌম্য ও রূপসার বিবাহ-বিচ্ছেদের একটি খবর শোনা গিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button