অপরাধউপমহাদেশ

ধর্ষণের অভিযোগে আরেক ভারতীয় ধর্মগুরু গ্রেফতার

ধর্ষক রাম রহিমের পর এবার গ্রেফতার হলেন আরো এক ভারতীয় স্বঘোষিত ঈশ্বরের প্রতিনিধি ফলাহারী মহারাজ। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, ২১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ব্যাপক জনপ্রিয় এই গুরুকে গ্রেফতার করে।
জানা গেছে, রাজস্থান রাজ্যের আলওয়ার গ্রামে গুরুর আশ্রমে আইনের ওই ছাত্রীটিকে ধর্ষণ করা হয়েছিলো। এই অভিযোগ প্রমাণিত হলে স্বঘোষিত এই ধর্মগুরুর ১০ বছরের সাজা হতে পারে। গুরমিত রাম রহিমের ২০ বছরের জেল হওয়ার কয়েকদিনের মধ্যেই এই ধর্মগুরুকে পুলিশ গ্রেফতার করলো একই রকমের অভিযোগে। গত মাসেই বিতর্কিত ধর্মীয় নেতা রাম রহিমের সাজা হয় তার দু’জন অনুসারীকে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ার পর।

ফলাহারী মহারাজকে গ্রেফতার করা হয় শনিবার। পুলিশ বলছে, শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্যে তাকে আলওয়ারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে, ধর্ষিত ওই ছাত্রী, যিনি জয়পুরে আইন বিষয়ে পড়ালেখা করছেন, তিনি গত ১১ই সেপ্টেম্বর পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, তাকে ৭ই অগাস্ট ধর্ষণ করা হয়। পুলিশের কাছে তিনি আরো বলেন, তার পিতার অনুরোধে তিনি কিছু অর্থ দান করার উদ্দেশ্যে মহারাজের আশ্রমে গিয়েছিলেন। তারপর সেখানে রাত্রিযাপন করতে অনুরোধ করা হয়। ওই রাতেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button