slider

ধর্ষণচেষ্টা মামলায় ৫ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় মো. আজিজ ওরফে বদু মিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আজ বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাাশ্রম কারাদন্ড দেয়া হয়। আসামি মো.আজিজ ওরফে বদুর বাড়ি শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের খালিশা এলাকায়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৬শে এপ্রিল রাতে একই ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন আসামি আজিজ ওরফে বদু। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে এ ঘটনায় ৫ মে গৃহবধূর স্বামী আসামির নাম উল্লেখ করে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টায় মামলা করেন। শিবালয় থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা হাসেম আলী ২০১২ সালের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ৬ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button