আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দ. কোরিয়ায় ৩৩তলা টাওয়ারে অগ্নিকান্ড

দক্ষিণ কোরিয়ায় ৩৩ তলা বিশিষ্ট একটি টাওয়ারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে দক্ষিণের শহর উলসানে। প্রথম দিকে ওই ভবন থেকে উদ্ধার করা হয় কয়েক শত মানুষকে। কমপক্ষে ৮০ জনকে ধোয়া থেকে সৃষ্ট শ্বাসকষ্টের জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, আগুন লাগার পর তা উচ্চ গতির বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। ইয়ানহোপ নিউজ বলেছে, কমপক্ষে ১৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ারফাইটাররা আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ইয়ানহোপ আরও জানিয়েছে, উচ্চ গতির বাতাসের কারণে প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
সামওয়ান আর্ট নুভেউ বাণিজ্যিক এবং আবাসিক ভবনের ৮ম ও ১২তম তলার মধ্যবর্তী স্থানে এই আগুনের সূত্রপাত হয়। এই ভবনে রয়েছে ১২০টি পরিবারের বসতি। এ ছাড়া আছে মার্কেট। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে জানালা ভেঙে পড়তে থাকে। আগুন ছড়িয়ে পড়ে লিভিং রুম এবং বেডরুমে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button