আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দ. কোরিয়ায় করোনার সংক্রমণ আবার বেড়েছে

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। যা গত এক মাসের মধ্যে দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা।
রবিবার দক্ষিণ কোরিয়ার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হয়, আক্রান্তদের মধ্যে ২৬ জনই স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন । আর বাকি আট জন বিদেশ থেকে এসেছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিউলের নাইটক্লাবগুলোতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় নাইট ক্লাবে যাওয়ায় ইতিমধ্যে ১ হাজার ৫শ ১০ জনকে করোনা টেস্ট করিয়েছে দেশটির সরকার। এছাড়া নাইটক্লাবগুলোতে যাওয়া সবাইকে কোয়ারেন্টাইনে থাকার জন্য দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়ায় স্বাভাবিক হচ্ছিল জীবনযাপন। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button