sliderউপমহাদেশশিরোনাম

দ. কোরিয়ায় এখনো করোনায় আক্রান্ত হচ্ছে লক্ষাধিক মানুষ

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো লক্ষাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় এখানে নতুন করে এক লাখ এক হাজার ১৪০ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ২৮ লাখ দুই হাজার ৯৮৫-এ।
এর আগের দিন এক লাখ ১৩ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল। সে তুলনায় গতকাল সংক্রমণের সংখ্যা কিছু কমেছে। কোরিয়া ডিজিস কন্ট্রেল এন্ড প্রিভেন্সশ এজেন্সি (কেডিসিএ) এ তথ্য জানায়।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় গড়ে প্রতিদিন এক লাখ ১৪ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সূত্র জানায়, নতুন করে আরো ৮১ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪১৩ জনে। মৃত্যুর হার ০.১২।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button