slider

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার(২৪ফেব্রæয়ারী) বিকেলে নলছিটি বিজয় উল্লাস চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক মাওলানা মো. মাইনুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি
আব্দুল কাদের, ছাত্র আন্দোলনের সভাপতি ইসা আল মারুফ প্রমুখ।

বক্তারা বিতর্কিত সিলেবাস বাতিল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের জোর দাবি জানান। তারা বলেন, সাধারন জনগন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে অসহায় হয়ে পরেছে। আপনারা বির্তকিত সিলেবাস বাতিল করুন এবং দ্রব্যমূল্যের দাম কমান অন্যথায় ক্ষমতা ছেড়ে দিন যারা পারে তারা দেশ চালাবে আপনাদের দরকার নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button