দ্বিতীয় ম্যাচেও রিয়ালের জয়

গত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরুসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বেল এবং রোনালদোর জোড়া গোলে সহজেই স্বাগতিকদের হারিয়ে দেয় জিদানের দল। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন আবুমায়েং।
বরুসিয়ার মাঠ সিগনাল-ইদুনা-পার্কে প্রথমে রিয়ালকে চেপে ধরে স্বাগতিকরা। ১৪তম মিনিটে জার্মান ফরওয়ার্ড ফিলিপের শট রিয়াল গোলরক্ষক নাভাস ঠিক মত ফেরাতে না পারলে গোল লাইনে রামসের হাতে লাগে। পেনাল্টির জোরাল আবেদ্ন জানালেও রেফারির সারা পায়নি তারা।
গোল পেতে ১৮ মিনিত পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালের। কারবাহালের ক্রস বরুসিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে হাল্কা টোকায় জালে পাঠিয় দেন বেল,জার ফলে কোন বল আটকানোর কোন সুজুগই ছিলনা গোলরক্ষকের। বেশ কয়েক ম্যাচ অফফর্মে থাকা বেল যেন নিজেকে খুজে পায় এই ম্যাচে।
বিরতির আগে দুবার শট নিলেও গোলের দেখা পাননি রিয়াল সুপারস্টার রনালদ।তাই বিরতির আগে ১-০ শেষ হয়।
বিরতির পর সমতায় ফিরতে পারত বরুসিয়া।গোলরক্ষক নাভাস পরাস্থ হলেও আবুমায়েং শট নেবার ঠিক আগ মুহরতে বল ক্লিয়ার করে দেয় রিয়াল ডিফেন্দার ভারান।
তিন মিনিট পরই রিয়ালকে এগিয়ে নেয় রোনালদো। বেল এর পাস থেকে বা পায়ের শটে গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। ৫৪তম মিনিটে বেবধান কমান আবুমায়েং। রামস এবং ভারানের মাঝ থেকে গোল করেন তিনি।৭৯তম মিনিটে আবার গোল করে রিয়ালের জয় নিশ্চিত করে রোনালদো।মদ্রিচের সোজা পাস ধরে জোরালো শটে গোল করেন তিনি।বল আটকানোর কোন সুজুগই পায়নি গোলরক্ষক।
এই আসরে ২ ম্যাচ খেলে রোনালদোর গোল সংখ্যা ৪ টি। ইউরোপ সেরা প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার মোট গোল ১০৯।
শেষ পর্যন্ত দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও স্কোরলাইনে কোন পরিবর্তন আসেনি। পর পর দুই ম্যাচ হেরে দুশ্চিন্তায় আছে বরুসিয়ার কোচ।




