খেলাশিরোনাম

দ্বিতীয় ম্যাচেও ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। ইয়াসিন খানের জোড়া গোলে ভুটানকে ২-০ গোলে হারিলো জামাল ভূঁইয়ার দল। পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে জেমি ডে’র শিষ্যরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানকে আতিথ্য জানিয়েছিল বাংলাদেশ।
তবে বাংলাদেশ একটু বেশি এগিয়ে ছিল আক্রমণের দিক দিয়ে। বেশ কয়েকবার ভুটনের রক্ষণে হানা দেয় স্বাগতিকরা। শুরুতে অবশ্য একটু ধাক্কা খায় জেমি ডে’র দল। ইনজুরির কারণে মাঠ ছাড়েন সুশান্ত ত্রিপুরা।
সাফল্য পেতে অবশ্য বেশি সময় লাগেনি বাংলাদেশের। ম্যাচের ২৩ মিনিটে বদলি হিসেবে নামা রায়হান হাসানের লম্বা থ্রু থেকে হেড দিয়ে গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান ডিফেন্ডার ইয়াসিন খান।
৩০ মিনিটে আরেকটি গোলের সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। নেওয়াজ জীবনের হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। এর দুই মিনিট পর অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভুটান। নিশ্চিত গোল থেকে স্বাগতিকদের রক্ষা করেন গোলরক্ষক শহিদুল আলম।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় জেমি ডে’র শিষ্যরা। ৪৬ মিনিটে বাংলাদেশের ইব্রাহিম পেনাল্টি বক্সের ভেতরে গোল লাইনের কাছ থেকে একটি শট নেন। কিন্তু তা চলে যায় প্রতিপক্ষের গোলপোস্টের বাইরে।
৫৭ মিনিটে কর্নার থেকে পাওয়া একটি বল গোল লাইনের কাছ থেকে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৬০ মিনিটে ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সুফিল।
৬৪ মিনিটে পেনাল্টি বক্সের সামন্য বাইরে থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার দারুণ একটি শট ভুটানের গোলরক্ষক ফিরিয়ে দেন।
এরপরের মিনিটেই আবারও সফল্যের দেখা পায় স্বাগতিকরা। পেনাল্টি বক্সের ডান পাষ থেকে ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া শেষ মুহুর্তে হেড দিয়ে আবারও গোল করেন ইয়াসিন।
৭৪ মিনিটে পেনাল্টি বক্সের বাহির থেকে সুফিলের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৪ মিনিটে ইব্রাহিমের শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক।এরপর বাকিটা সময় আর ব্যবধান বাড়াতে না পারলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।
এর আগে গত রোববার (২৯ সেপ্টেম্বর) প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button