শিরোনামসুস্থ থাকুন

দ্বিতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন ৪৬,৫০৯ জন

পতাকা রিপোর্ট : সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর দ্বিতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৭১৭৮ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। এর মধ্যে ঢাকায় নেন ৫ হাজার ৭১ জন। দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশেই টিকা নেয়ার হার বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নিবন্ধনও। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে গণ টিকাদান শুরু হয় রোববার থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button