খেলা
দ্বিতীয় টেস্ট : প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস হেরে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত রান তুলছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটি ডেন এলগার ও এডেন মাকরাম দুর্দান্ত ব্যাটিং করেছেন। এ জুটির তালমিলে ১২৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
অপরদিকে টস জিতে বোলিং নিয়েও জ্বলে উঠতে পারেননি বাংলাদেশী বোলাররা। এক জায়গায় বল করতে না পারা এবং ফুলটস বল উপহার দেয়ায় দ্রুত রান সংগ্রহ করেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। অপমৃত্যু হয়েছে বাংলাদেশের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত।
২৯ ওভারে বাউন্ডারি হাঁকিয়েছে ২১টি। এর মধ্যে ১৩টি এলগার ও আটটি মাকরাম।
ইতোমধ্যে অর্ধশত করেছেন ডেন এলগার ও এডেন মাকরাম।
৫৯ বলে ১০ বাউন্ডারিতে অর্ধশত হাঁকান এলগার। সঙ্গী মাকরাম ৮১ বলে করেছেন হাফসেঞ্চুরি।




