Uncategorized

দৌড়ে বিশ্ব রেকর্ড গড়লেন আলমাজ সাত্তার

মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ডসহ স্বর্ণ পদক জয় করেছেন ইথিওপিয়ার দৌড়বিদ আলমাজ আয়ানা সাত্তার।
অলিম্পিক গেমসের সর্বোচ্চ দৌড়ের এই প্রতিযোগিতায় তিনি ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড সময় নিয়ে নতুন এই রেকর্ড বইয়ে নাম লেখান। এটি ছিল তার ক্যারিয়ার দ্বিতীয় প্রতিযোগিতা। যেখানে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রেখেছিলেন আলমাজ।
পুর্ববর্তী রেকর্ডের চেয়ে ১৪ সেকেন্ড কম সময় নিয়ে নতুন এই বিশ্ব রেকর্ডটি গড়েছেন ইথিওপিয়ার এই অ্যাথলেট। এর আগে ১৯৮৩ সালে ২৯ মিনিট ৩১.৭৮ সেকেন্ড সময় নিয়ে এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন চীনা দৌড়বিদ ওয়াং জুনজিয়া।
রেকর্ড গড়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলমাজ বলেন, ‘এর অর্থ হচ্ছে এখন সব কিছুই আমার দখলে। এর মাধ্যমে আমার স্বপ্ন বাস্তবতায় রূপ পেল। এমনটি ঘটাতে পারব বলে আমি কখনো চিন্তা করিনি। আমি খুবই আনন্দিত।’
বিগত সাত বছরের মধ্যে এই প্রথম কোন মহিলা অ্যাথলেট ৩০ মিনিটের মধ্যে ১০ হাজার মিটার অতিক্রম করতে সক্ষম হল। এ লড়াইয়ে আলমাজের সঙ্গে পাল্লা দিয়ে সেরার পদকটি জয়ের আপ্রান চেস্টা করেছেন ১০ হাজার মিটারের বর্তমান বিশ্ব চ্যম্পিয়ন কেনিয়ার ভিভিয়ান চ্যারিয়ট। তবে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। একই দেশের তিরুনিশ দিবাবা ব্রোঞ্জ পদক জয় করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button