slider

দৌলতপুরে ৩০ টাকা মূল্যে চাউল বিক্রি শুরু হয়েছে

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর সদর ইউনিয়নে খোলা বাজারে বিক্রয়(ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধনের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় শুরু হয়েছে। স্বল্প আয়ের মানুষ প্রতি কেজি চাউল ৩০ টাকা দরে ওএমএস দোকান থেকে একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ৫ কেজি চাউল কিনতে পারবেন। আগামী তিন মাস পর্যন্ত এ ওএমএস চালু থাকবে। তবে পরবর্তীতে সরকারের নির্দেশা মোতাবেক এ কার্যমের মেয়াদ বাড়ানো হতে পারে। ৪ঠা সেপ্টেম্বর রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন, ওসিএলএসডি মোঃ আনিসুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার, চকমিরপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ মহিদুর রহমান মুক্তা, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবীর, কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিনটু মোল্লা, দৌলতপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। আগামী তিন মাস পর্যন্ত এ খোলা বাজারে চাউল বিক্রয় চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ ইমরুল হাসান। তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তীতে ওএমএস কার্যক্রমের এ মেয়াদ বাড়ানো হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button