sliderস্থানিয়

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধরের শেষকৃত্য সম্পন্ন

কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচকলিয়া গ্রামের সুনীল চন্দ্র সূত্রধর আর নেই।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় পাচকলিয়া কেন্দ্রীয় মন্দিরে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম,দৌলতপুর থানা অফিসার ওসি তদন্ত শেখ ফরিদ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সবার প্রিয় হয়ে ওঠেন। তিনি পেশাগত জীবনে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধর মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button