sliderস্থানিয়

দৌলতপুরে নাশকতা ঠেকাতে আলীগের ৪ নেতা গ্রেফতার 

মো:শাহ আলম, দৌলতমান প্রতিনিধ: মানিকগঞ্জ দৌলতপুরে  আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।

১২ নভেম্বর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুল ইসলাম ।

গ্রেফতারকৃতরা হলেন-আঃ মান্নান মিয়া(৪২), পিতা-মৃত খুরশেদ সিকদার,সাং নিলুয়া,চকমিরপুর ইউনিয়ন আলীগ এর স্বাস্হ্য ও জনসংখ্যা সম্পাদক, নন্দলাল সাহা(৫২) চকমিরপুর ইউনিয়নের ওয়াড আলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক। মোঃ পলাশ মোল্লা(৪৬) আলীগ এর সমর্থক, মোঃ হাফিজ মোল্লা(৪৩) বাঘুটিয়া ইউনিয়নের ওয়ার্ডের যুবলীগের সভাপতি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর বা নাশকতার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আইন নিজের গতিতেই চলবে উল্লেখ্য করে তিনি বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button