Uncategorized

দৌলতপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক্মিরপুর গ্রামের গত ৬ জুন এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন। তবে ঘটনাটিকে ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরতৎপরতা চালাচ্ছে।

জানা গেছে, দৌলতপুর উপজেলার চক্মিরপুর গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে মো. আলমগীর মোল্লা(২৮) দীর্ঘ দিন পূর্বে ঘিওর সদর উপজেলার ধলেশ্বরী নদীর উত্তরপাড় (চরঘিওর) এলাকার মো. তামেজ দেওয়ানের কন্যা নাজমা আক্তার(২২)কে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছু দিন অতিবাহিত হবার পর পরই আলমগীর বেসামালভাবে চলাফেরা করতে থাকে। পছন্দ করে বিয়ে করায় শারীরিক ও মানসিকভাবে ওই পরিবারের লোকজনের অত্যাচরে নাজমা অসুস্থ্য হয়ে পড়ে। এতে সংসারে অশান্তি দেখা দেয়। গত ফেব্রুয়ারী মাসে তার জরায়ুর অপারেশন করা হয়। ঘটনার দিন বিকেলে বৃষ্টির সময় তার শ্বাশুরি তাকে ধান তাড়াতাড়ি ঘরে তুলতে বলে। এপর্যায়ে নাজমার দেরি হলে ওই পরিবারের লোকজন তাকে প্রচন্ড মারধর করলে সে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

নাজমার শ্বাশুরি সাংবাদিকদের জানান, নাজমা দীর্ঘ দিন অসুস্থ্য থাকায় সে তার শোয়ার ঘরে ধন্নার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এলাকার লোকজন জানায়, নাজমা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ওই পরিবারের লোকজন আমাদের জানিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাল মর্গে প্রেরণ করা হয়।

রহস্যজনক কারনে নাজমার পরিবার দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করার জন্য গেলেও কোন মামলা নেয়নি পুলিশ। ঘটনাটি ধামাচাপা দিতে জোরতৎপরতা চালাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।

এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button