sliderস্থানিয়

দৌলতপুরে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি মো. কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিয়াকত আলী (৭০), পিতা- মৃত মানিক শেখ,গ্রাম- রামচন্দ্রপুর,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,আসাদুজ্জামান সাহা(৫৩), পিতা- মৃত নছের উদ্দিন,সাং নিলুয়া, চকমিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ এর সক্রিয় কর্মী,সজিব হোসেন(২৪) পিতা- খৈমদ্দিন,গ্রাম- রামচন্দ্রপুর, উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,হাবিবুর রহমান(৫০)পিতা-মৃত হেলাল উদ্দিন,গ্রাম-বড় হাতকোড়া, ধামশ্বরইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা যায়।

দৌলতপুর থানার (ওসি) মো. কমর উদ্দিন বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button