slider

দোহার উপজেলা চেয়ারম্যানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সংবাদ সম্মেলন

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বিকালে ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা শপিং মলের ৩য় তলায় পৌরসভা আওয়ামীলীগ, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ স¤পাদক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় মাহামুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মাসুদ পত্তনদার প্রেস রিলিজ পড়ে শুনান।
সংবাদ সম্মেলনে সদ্য শেষ হওয়া দোহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ও যুবলীগের সাধারণ স¤পাদক আব্দুর রহমান আকন্দের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করার অভিযোগ আনা হয়। এছাড়া সংবাদ সম্মেলনে আব্দুর রহমান আকন্দকে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
উল্লেখ্য গত ৫ আগস্ট শুক্রবার সকালে আব্দুর রহমান আকন্দ তার নিজবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাথে গত ৩১জুলাই জাতীয় প্রেসক্লাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল সংবাদ সম্মেলন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button