slider

দোহারে বিএনপির বিক্ষোভ মিছিল

দোহার প্রতিনিধি : দোহারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলা ও দোহার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
সোমবার বেলা ১১টায় দোহার উপজেলার জয়পাড়া বাজার, লটাখোলা করম আলীর মোড় এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
বিএনপির কেন্দ্র ঘোষিত ২২ আগস্ট থেকে সারা দেশে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোহার উপজেলা।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও যুবদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দোহার জেলা বিএনপি।
বিক্ষোভ মিছিলে দোহার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এ সময় দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার উপজেলা বিএনপি নেতা জীবন বেপারী, আবুল হোসেন, নাসির উদ্দিন খান বাচ্চু, সেন্টু ভুইয়া, ইউনুস আলী খান, দোহার পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক মহসিন রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি আবুল হাশেম, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খানসহ মহিলা দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button