slider

দোহারে নাইট ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত

দোহার প্রতিনিধি : ঢাকার দোহারের পূর্ব ধোয়াইর নাইট ক্রিকেট লীগ ২০২৩ (সিজন-২) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০মার্চ সন্ধায় পূর্ব ধোয়াইর যুব সমাজের আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় পূর্ব ধোয়াইর ইলিভেন হান্টার্স ৭ উইকেটে পূর্ব ধোয়াইর স্টাইকার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল বিজয়ী দলের নয়ন ও টুর্নামেন্ট সেরা মো. রাকিব।

দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন। জমকালো আতসবাজির মাধ্যমে খেলার উদ্বোধন করেন সিনিয়র আয়কর আইনজীবী এ্যাড. জহিরুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষাক নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সিকান্দার আলী মোল্লা, সমাজ সেবক জাহিদ আব্দুর রউফ, ইউপি সদস্য হাসান রেজাউল রহমান বাচ্চু, অস্ট্রেলিয়া প্রবাসী হাফিজুর রহমান, আব্দুল হালিম, হাজী আলী আহম্মেদ, আবুল কাশেম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নায়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ হামদান আলী মিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button