Uncategorized

দোছড়ি ইউনিয়নে (ইউএনডিপি),র ত্রান সহায়তা

সীমান্ত প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সবচেয়ে দুর্গমও সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়ন। দোছড়ি ইউনিয়নে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া কর্মহীন অসহায় হতদরিদ্র ১৪শত ৯৩ পরিবার পেল ইউএনডিপি,র ত্রাণ সহায়তা।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর অর্থায়নে উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি বাজার সেট এলাকায় এসব ত্রাণ সামগ্রী পাহাড়ি-বাঙ্গলি অসহায় দোস্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।
ত্রান বিতরনকালে উপস্হিত ছিলেন দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন.ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা, লামা,আলীকদম,র প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তাফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান, উপজেলা ফ্যাসিলিটেটর সেলিম উদ্দিন, উপজেলা কোঅর্ডিনেটর মোঃ সাদ্দাম হোসেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক , হেডম্যান মংনু মার্মা, মহিলা এম ইউপি রেহেনা বেগম, নুরুল আলম মেম্বার, জমির উদ্দীন মেম্বার, দেলওয়ার মেম্বারসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি পেয়াঁজ, ২টি সাবান,১লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স রয়েছে।
এছাড়াও কাল ৩ সেপ্টেম্বর বাইশারী, ৫সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে আরো ৫ হাজার ৭শত ৮২ পরিবার ইউএনডিপির এ ধারাবাহিক ত্রাণ সহায়তা পাবার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button