দৈনিক ভোরের দর্পণের ২৩তম জন্মদিন পালিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : জনগণের “মুখপত্র,জনগণের কথা বলে” দৈনিক ভোরের দর্পণের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মানিকগঞ্জ শিবালয়ের তেওতা জমিদার বাড়িতে প্রমীলা নজরুল মঞ্চে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা ও ভোরের দর্পণ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও লেখক গবেষক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বাবুল আক্তার মঞ্জু, শিক্ষক নেতা অজয় চক্রবর্তী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ ভজন কৃষ্ণ বনিক, নারী নেত্রী সালমা আক্তার, কন্ঠশিল্পী ববিতা পন্ডিত প্রমুখ।
বক্তারা বলেন দৈনিক ভোরের দর্পণের ২৩তম জন্মদিনে আমরা শপথ করি দুর্নীতি ও অনাচার মুক্ত সমাজের। শপথ করি সাংবাদিকদের সাহসী কলম সকল প্রকার লুটপাটতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক পথে সামাজিক ন্যায্যতার বহুত্ববাদী সমাজ বিনির্মানে পথ সুগম করবে।



