বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

দেশে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি

দেশে মোবাইল সিম গ্রাহক ১৩ কোটি ৯৩ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজারে পৌঁছেছে। এক মাসের ব্যবধানে নতুন মোবাইল সিম গ্রাহক বেড়েছে ১৯ লাখ ১ হাজার এবং নতুন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ১৮ হাজার।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বিটিআরসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অক্টোবর পর্যন্ত হিসেবে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি পেরিয়ে গেছে। বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের হিসেবে ১৩ কোটি ৯৩ লাখ ২০০ মোবাইল গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার, রবি ও এয়ারটেলের ৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ৩৪ হাজার গ্রাহক। এর আগে জুলাই মাসে গ্রামীণ ফোনের মোট গ্রাহক ছিল ৬ কোটি ২৪ লাখ ১৩ হাজার, রবি ও এয়ারটেলের ৩ কোটি ৯৮ লাখ ৯২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ২৯ হাজার।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সব অপারেটরের মোবাইল সিম গ্রাহক বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির হিসেবে জুলাই মাসে মোট মোবাইল সিম গ্রাহক ছিল ১৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার এবং জুন মাসে ছিল ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার। এদিকে মোবাইল সিম গ্রাহকের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে মোবাইল সিম গ্রাহকের চেয়ে ইন্টারনেট গ্রাহক বেশি বেড়েছে।
কমিশনের হিসেবে মোট ইন্টারনেট গ্রাহক জুলাই মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৭ কোটি ৫০ লাখ ২৪ হাজার হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজার। আগস্টে মোবাইল অপারেটরদের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ৫১ লাখ ৭০ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক ৮৯ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button