sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে, আরো ৩৩৪ জন আক্রান্ত

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনদিন অবনতির দিকে। আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা শূন্য। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৩৪ জন।

আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৭৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৩৮ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৯৮৭ জন ঢাকায় এবং ২৫১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২০ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৩৩৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ২২৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৪ হাজার ২৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩ হাজার ৩২৪ জন ঢাকার ও বাকি ৯৬৬ জন অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button