জাতীয়শিরোনাম

দেশে করোনায় নতুন আক্রান্ত ১৮, মৃত্যু ১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।
নতুন মারা গেছেন আরো একজন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
রোববার অনলাইনে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন মারা যাওয়া ব্যক্তির বয়স ৫৫। তিনি একজন পুরুষ, বাড়ি নারায়ণগঞ্জে।
গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এর আগে একদিনে সবচেয়ে বেশি ৯ জন আক্রান্ত হয়েছিলেন। সেই হিসেবে সর্বশেষ সংখ্যাটি দ্বিগুণ।
৮ মার্চ বাংলাদেশের কর্তৃপক্ষ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায়।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button