জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮

চব্বিশ ঘণ্টা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৯৮৮ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির নমুনা পাওয়া গেছে ২ হাজার ৭৩৮ জনের শরীরে।
তাতে রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জনে।
আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। এর মধ্যে ১ হাজার ৯০৪ জন সহ মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ, শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৩৯ জনকে, ছাড় পেয়েছেন ৪৮৩ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭১৫ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৮৮৭ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৫৩৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৪ হাজার ৫০২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button