জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৩০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি আরো শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩৬৭ জনের শরীরে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯ জনে। এবং মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।
বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।
এর আগে মঙ্গলবার দেশে আরো ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button