জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৯

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জন মারা গেছেন। এছাড়া ২১৯৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩২ জনে।
করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৮ হাজার ৮০২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৯১ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ এবং নারী পাঁচজন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৬২ এবং নারী ৬৭০ জন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন। সুস্থতার হার ৫৬.৮১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button