Uncategorized

দেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২২ জনে।
এছাড়া, এই সময়ের মধ্যে নতুন করে ২ হাজার ২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৫ হাজার ৬০৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ২২ হাজার ৫৪৯টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৯১ শতাংশ।
নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৬৩ জন বা ৭৬ দশমিক ৯২ শতাংশ এবং নারী ১ হাজার ৪৫৯ জন বা ২৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৭৩১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button