জাতীয়শিরোনাম

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়লো

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে, ম্ত্যের সংখা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন ৪১৮ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৮০টি, পরীক্ষা করা হয়েছে ৩৪৭৬টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন এবং একজন ঢাকার পার্শ্ববর্তী ঢাকার দোহারের।
মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কে জানানো হয়, এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া ষাটোর্ধ্ব একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বাকি তিনজন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button