sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে আরো ৬০ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ৪৭ জন ঢাকা মহানগর, ২ জন ফরিদপুর, ২ জন নরসিংদী, ২ জন চট্টগ্রাম, ৫ জন কক্সবাজার এবং ২ জন বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৪৯ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৮ জনে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৮৩৬টি নমুনা সংগ্রহ ও ৮৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৯৩৮ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button