sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে আরও ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে সর্বমোট ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে আট জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৩৭৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৫৪ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button