sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে আরও ১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৩ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সারাদেশে সর্বমোট ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন এবং ঢাকার বাইরে দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৪১১ জন। একই সময়ে তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪১ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button