শিক্ষাশিরোনাম

দেশের শিক্ষার মান মোটেও বাড়েনি : অর্থমন্ত্রী

দেশের শিক্ষার মান মোটেও বাড়েনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে আমরা জোর দিয়েছিলাম। সেটা সফল হয়েছে। তবে শিক্ষার মানটা মোটেও বাড়েনি। আমাদের এখন মানের দিকে নজর দেয়া দরকার।
শিক্ষার মান বাড়াতে শিক্ষক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শিক্ষক গড়া অত সহজ নয়। যেসব ইনস্টিটিউট আছে, তাতে সম্ভব নয়। আরও বাড়ানো দরকার। পিএইচডির সংখ্যাও আরও বাড়ানো উচিত।
এখন থেকে গবেষণার জন্য অর্থ বরাদ্দ থাকবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে- জ্ঞানের জগতে প্রবেশ করতে দেয়া। আসল জ্ঞান অর্জন হবে বিশ্ববিদ্যালয় শেষ করার পর।
আর এজন্য স্থানীয়দের উদ্যোগী হওয়ার পাশাপাশি লাইব্রেরিগুলোর ব্যাপক সংস্কার দরকার এবং গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা হওয়া দরকার বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত।
এ সময় অর্থমন্ত্রী বলেন, শিক্ষাখাত সম্প্রসারণে আমরা প্রাইমারি পর্যায়ে অনেকটা সফলও হয়েছি। সেকেন্ডারি এডুকেশনেও সেটা অনেক বেড়েছে। প্রত্যেকটিতে এনরোলমেন্টটা বেড়েছে। মানটা মোটেও বাড়েনি। শিক্ষার মানের দিকে নজরের দাবিটা এখন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও আসছে। আমরা এ ব্যাপারে সচেতন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button