slider

দেশের মানুষকে অন্ন,বস্ত্র, মানুষদের ঘর তুলে দিয়েছেন শেখ হাসিনা-আব্দুর রহমান

জয়পুরহাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশের মানুষকে অন্ন তুলে দিয়েছেন, বস্ত্র তুলে দিয়েছেন, গৃহহীন মানুষদের ঘর তুলে দিয়েছেন। জয়পুরহাটে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষির্কী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এসব কথা বলেন।
রবিবার দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট এ সম্মেলন উদ্বোধন করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাঁজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের ২য় অধিবেশন বিকেলে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর নাম ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button