দেশীয় সিগারেট শিল্প রক্ষার দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরোঃ দেশীয় সিগারেট শিল্প রক্ষার দাবিতে রংপুরে মানব্বন্ধন শতভাগ দেশি মালিকানাধীন সিগারেট শিল্প রক্ষার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে রংপুর অঞ্চলের দেশীয় সিগারেট শিল্পে কর্মরত কর্মচারী শ্রমিক ও তামাক চাষীবৃন্দ। আজ রংপুর প্রেস ক্লাবের সামনে লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা আর এ শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানান মানব্বন্ধনকারীরা।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন থেকে তারা এসময় দেশীয় বিড়ি-সিগারেট শিল্পে জড়িত শ্রমিকরা বলেন, দেশের ২৪টি শতভাগ দেশীয় মালিকানাধীন বিড়ি ও সিগারেট শিল্পকে বাঁচিয়ে রাখতে না পারলে এ শিল্পের সাথে জড়িত পাঁচ লাখ শ্রমিক-কর্মচারীর জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। এসব পরিবারের ৩০ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাবে।
তামাক শিল্পকে বাঁচাতে দেশি বিড়ি-সিগারেট উৎপাদনে রিজার্ভ ও কর নির্ধারণ হার কমানোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।#




