Uncategorized

দেবীগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার ৪ শ টাকা মূল্যের মোট ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ফকিরপাড়া এলাকার আব্দুল জব্বারের পুত্র মোজাফফর হোসেন (২১), ভেলুপাড়া এলাকার তমিজ উদ্দিনের পুত্র আবু হাসান (২১) ও দেবনগরের নিজ বাড়ি এলাকার শরিফুল ইসলামের পুত্র হুমায়ুন কবির (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোপন সূত্রের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) শাহা আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বানুর হাট এলাকার বজলুর রশিদের দোকানের সামনে থেকে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহা আলম ৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে তেঁতুলিয়ার একটি চক্র দেবীগঞ্জের বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর পরই আমরা চক্রটিকে আটক করতে অভিযান অব্যাহত রাখি। এরই ধারাবাহিকতায় আজ ৫১ পিস ইয়াবাসহ তেঁতুলিয়ার ৩ ইয়াবা ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হই। আগামীতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মি. শাহা আলম।
আটককৃতদের বিরুদ্ধে ওসি (তদন্ত) শাহা আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button