sliderস্থানিয়

দূর্গম চরাঞ্চলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের প্রচারণা

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়।

১২ সেপ্টেম্বর শুক্রবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের বগবান চর বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মাসুদ রানা এর সভাপতিত্বে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ লুকমান হোসেন ও সেক্রেটারি ফারুখ হোসেন।

উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এ্যাড.আশরাফ আলী খান,আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ ছুরহাব হোসেন প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে- মুহাম্মদ জাহিদুর রহমান জানান,দূর্গম চরাঞ্চলের সমসাময়িক পদ্মার ভাঙ্গন কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে মা-মাটি রক্ষার্থে পাশে থেকে সর্বাত্মক কাজ করার প্রতিশ্রুতি দেন। স্থায়ী বাঁধ নির্মান বর্তমান সময়ের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনস্বার্থে পদ্মার ভাঙ্গন রোধ ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং ভাঙ্গন রোধ ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়া চেষ্টা করছে।

তিনি আরো জানান,আল্লাহর জমিনে কুরআনের আইন বাস্তবায়ন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button