Uncategorized

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে শিক্ষার্থী খুন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ইফতেখার হাসান ইমন (১৮) নামের এক শিক্ষার্থী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় দাউদকান্দি উপজেলার মালাখালা বাজারে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহতের কাকা ফারুক আহমেদ জানান, বাসা থেকে বিকেলে মালাখালা বাজারে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন তিনি। সেখানে স্থানীয় ব্যবসায়ী মো. নাসিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও দা দিয়ে অতর্কিতে ইমনের পিঠে ও বাঁ হাতে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইমন মারা যান। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি জানাতে পারেননি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের ব্যবসায়ী মো. আলাউদ্দিনের ছেলে ইমন। এ বছর তিনি স্থানীয় বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button