আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘দুর্নীতিগ্রস্ত’ নাজিব রাজাক গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার তাঁর বিরুদ্ধে কুয়ালালামপুর কোর্টে অভিযোগ গঠন করা হবে।
বহুদিন ধরেই নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছিল। এ ছাড়া মালয়েশিয়ার রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল (এমডিবি) থেকে ৭০ কোটি ডলার আত্মসাৎ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
গত মে মাসে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে নাজিবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে নাজিব রাজাক তাঁর বিরুদ্ধে করা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এমডিবির স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যমতে, স্থানীয় সময় ২টা ৩৫ মিনিটে নিজ বাড়ি থেকে নাজিব রাজাককে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি বিভিন্ন জায়গায় নাজিবের বিষয় সম্পত্তি নিয়ে তদন্ত চালানো হয়। পুলিশ জানায়, গত জুনে তারা ২৭ কোটি ৩০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল দ্রব্যাদি এবং নগদ টাকা আটক করেছেন।
এই আটক করা জিনিসের মধ্যে অধিকাংশই অলংকার। এগুলোর মধ্যে সবচাইতে দামি রয়েছে ১৬ লাখ ডলারের ডায়মন্ড এবং স্বর্ণের হার।
ক্ষমতায় থাকাকালীন বহুবার নিজের বিরুদ্ধে করা অভিযোগ নাজিব রাজাক অস্বীকার করেছেন। কর্তৃপক্ষের মাধ্যমে পারও পেয়ে গেছেন। কিন্তু সব সময়ই বিভিন্ন দেশ তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে গেছে। এক সময় মালয়েশিয়া ছাড়তে তাঁকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নাজিব রাজাক মালয়েশিয়ার উন্নয়ন তহবিল গঠন করেন ২০০৯ সালে। এর উদ্দেশ্য ছিল, রাজধানী কুয়ালালামপুরকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও দেশের অন্য প্রান্তে উন্নয়ন ছড়িয়ে দেওয়া।
কিন্তু ২০১৫ সালের দিকে এর নেতিবাচক আলোচনা শুরু হয়, যখন পাওনাদার ব্যাংক ও বন্ডমালিকদের পরিশোধে ব্যর্থ হয়।
এরপর দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করে যে, তারা দেখেছে, এমডিবির তহবিল থেকে তারা নাজিব রাজাকের নিজস্ব তহবিলে ৭০ কোটি ডলার পাঠাতে দেখেছে। কিন্তু বরাবরই এমডিবি বা কোনো তহবিল থেকে টাকা আত্মসাতের বিষয় অস্বীকার করে আসছেন দেশতির এই সাবেক এই প্রধানমন্ত্রী।
বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button