দুবাইয়ে লটারিতে ২ কোটি ৩০ লাখ টাকা জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন। তিনি বিগত ৯ বছর ধরে মধ্যে প্রাচ্যের এই দেশটিতে বসবাস করছেন। ৩০ বছর বয়সী মহসিনের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী শহরে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ সংস্থা খালিজ টাইমস এমন খবর প্রকাশ করে।
ওই খবরে বলা হয়, আমিরাত ভিত্তিক বৈদেশিক মুদ্রা এবং বিশ্বব্যাপী অর্থ স্থানান্তর সংস্থা আনসারি এক্সচেঞ্জ তাদের গ্রাহকদের নিয়ে প্রতি বছর এই লটারির আয়োজন করে।
প্রথম পুরস্কার জেতা মহসিন আগামী সেপ্টেম্বর মাসে বাবা হওয়ার কথা। তিনি এই পুরস্কার থেকে প্রাপ্ত অর্ধেক টাকা পাঠাবেন স্ত্রীর কাছে। আর বাকিটা বিনিয়োগ করবেন মোবাইলের ক্ষুদ্রা যন্ত্রাংশের ব্যবসায়। মহসিনের সেখঅনে টেইলের ব্যবসাও আছে।
এই লটারিতে মোট আটজন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে আমিরাতের দুইজন, দুইজন ফিলিপিনো, একজন ভারতীয়, একজন পাকিস্তানি এবং আরো একজন বাংলাদেশি রয়েছেন।




