দূর্ঘটনাশিরোনাম

দুবাইয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৪

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক নিহত হয়েছেন। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
বৃহস্পতিবার (১৬ মে) যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের চার সিটবিশিষ্ট ডিএ৪২ নামক বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পশ্চিম সাসেক্সের শোরহাম বিমানবন্দর ভিত্তিক ফ্লাইট ক্যালিব্রেশন সার্ভিসেসের মালিকানাধীন ছিল।
এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেয়া বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক ও দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে বিমানের বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়েছে।
দুবাইয়ের সরকারি মিডিয়া অফিস জানায়, বিমানটি হানিওয়েল মালিকানাধীন একটি মার্কিনভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও মহাকাশযান সিস্টেমের অন্তর্গত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button